সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
খসরুকে সভাপতি ও মেহেদীকে সম্পাদক করে সমন্বয় পরিষদের প্যানেল ঘোষণা
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ২২:৪১
সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দীন মেহেদীকে সম্পাদক করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকায় ব্যারিস্টার আমির-উল ইসলামের সভাপতিত্বে সমন্বয় পরিষদের সভায় এ প্যানেল চূড়ান্ত করা হয়। বৈঠকে সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সাবেক সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি এবং সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত অন্য আইনজীবীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৩ ও ১৪ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।