বানারীপাড়ায় বন্দর বাজার জামে মসজিদের পেশ ইমাম গ্রেফতার
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ২২:৪৪
বানারীপাড়া বন্দর বাজার জামে মসজিদের পেশ ইমাম ও শিয়ালকাঠি এস এইচ (আল-হেরা) ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুদ্দীন হেলালী চাঁদপুরীকে গতকাল শুক্রবার পুলিশ গ্রেফতার করে। বন্দর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বানারীপাড়ার ওসি মেছবাউদ্দীন জানান, শামসুদ্দীন হেলালী চাঁদপুরীর বিরুদ্ধে জঙ্গিবাদকে মদদদান ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের সোর্স হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে।