২০১৩ সালের এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান

পদার্থবিজ্ঞান প্রথমপত্র টাইমুর আল মোবারক প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ,ঢাবি। অধ্যায়-১৭ঃ তরঙ্গ ও শব্দ (Waves & Sound) সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ ১। সংজ্ঞা দাও/বিবৃত কর/ কাকে বলে ঃ ক) তরঙ্গ খ) কম্পাঙ্ক গ) তরঙ্গ দৈর্ঘ্য ঘ) দশা, ঙ) বিস্তার চ) তরঙ্গের উপরিপাতন নীতি, ছ) তীব্রতা জ) অগ্রগামী তরঙ্গ ঝ) স্থির তরঙ্গ ঞ) ব্যতিচার । ২। অনুপ্রস্থ ও অনুদৈর্ঘ্য তরঙ্গের সংজ্ঞাসহ পার্থক্য লিখ। ৩। স্থির তরঙ্গের বৈশিষ্ট্যগুলো লিখ। বিশদ প্রশ্নসমূহ ঃ ১। সমীকরণটি প্রতিপাদন কর। ২। স্থির তরঙ্গের সমীকরণ প্রতিপাদন কর এবং সুষ্পন্দ ও নিষ্পন্দ বিন্দু সৃষ্টির শর্তসমূহ আলোচনা কর। অথবা, গাণিতিকভাবে স্থির তরঙ্গের সৃষ্টি ব্যাখ্যা কর। ৩। শব্দের ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ দাও। ধ্বংশাত্মক ও গঠনমুলক ব্যতিচারের শর্ত প্রতিপাদন কর। অধ্যায়-১৮ঃ শব্দ (Sound) সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ ১। সংজ্ঞা দাও/বিবৃত কর/ কাকে বলে ঃ ক) সমমেল/ হারমোনিক খ) মূল সুর গ) সুর ও স্বর ঘ) উপসুর, ঙ) প্রমাণ তীব্রতা, চ) মুক্ত কম্পনছ) পরবশ কম্পন জ) বিট/ স্বরকম্প ঝ) অনুনাদ ২। সকল হারমোনিকই উপসুর; কিন্তু সকল উপসুর হারমোনিক নয়-ব্যাখ্যা কর। ৩। বীট ও ব্যতিচারের মধ্যে পার্থক্য লিখ। বিশদ প্রশ্নসমূহ ঃ ১। টানা তারে আড় কম্পনের ক্ষেত্রে প্রমাণ কর যে, । ২। বীটের সাহায্যে কীভাবে একটি সুরেলী কাঁটার কম্পাঙ্ক নির্ণয় করা যায়, তা ব্যাখ্যা কর। ৩। টানা তারের আড় কম্পনের সূত্রগুলো বিবৃত ও ব্যাখ্যা কর। ৪। সনোমিটারের সাহায্যে একটি সুরেলী কাঁটার কম্পাঙ্ক নির্ণয়ের পদ্ধতি বর্ণনা কর। অধ্যায়-১৯ঃ শব্দের গতিবেগ (Velocity of Sound) সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ ১। শব্দের বেগ সংক্রান্ত নিউটনের সূত্রটি লিখ। ২। ডপলার নীতি/ক্রিয়া বর্ণনা কর। বিশদ প্রশ্নসমূহ ঃ ১। বায়ুতে/ গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব আলোচনা কর। ২। প্রান্ত সংশোধন পরিহার করে বায়ুস্তম্ভের অনুনাদ পদ্ধতিতে শব্দের বেগ নির্ণয় কর। ৩। স্থির শ্রোতার দিকে শব্দের উত্স গতিশীল থাকলে শ্রোতা কর্তৃক শ্রুত শব্দের আপাত কম্পাঙ্কের রাশিমালা প্রতিপাদন কর। ৪। কোন শ্রোতা একটি স্থির শব্দ উেসর দিকে অগ্রসর হলে শ্রুত কম্পাঙ্কের রাশিমালা প্রতিপাদন কর। ৫। শ্রোতা যদি কোন গতিশীল উেসর দিকে অগ্রসর হয় তবে শ্রুত কম্পাঙ্কের রাশিমালা প্রতিপাদন কর।