আমিরের ‘পিকে’তে অভিনয় করবেন কিরণ রাও

অধিকাংশ সময়ই বলিউড পারফেক্টশনিস্ট আমির খানের স্ত্রী কিরণ রাও ক্যামেরার পেছনেই কাজ করেছেন। প্রযোজক হিসেবে কাজ করেছেন ব্যবসা সফল ৬টি ছবিতে। পরিচালক হিসেবে একটিতে। এবার অভিনয়ে অভিষেক ঘটছে তার, তাও আবার আমির খানেরই চলচ্চিত্রে। আমির খানের আপকামিং চলচ্চিত্র ‘পিকে’তে অভিনয় করছেন কিরণ রাও। এই ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করছেন আনুশকা শর্মা। কিরণ রাও এর আগে ২০০১ সালে ‘দিল চাহতা হ্যায়’ ছবিতে অতিথি চরিত্রে কাজ করেছিলেন। উল্লেখ্য, ‘পিকে’ ছবিতে আমির খান ও আনুশকা শর্মার একটি চুম্বন দৃশ্য রয়েছে। যাকে অনেকেই বলছেন বলিউডে এত ব্যাপ্তির কোনো চুম্বন দৃশ্য এর আগে হয়নি।