জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে নানা প্রস্তুতি

আসছে ১৩ মার্চ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১’ প্রদান অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বরাবরের মতো এবারও বিজয়ীদের হাতে প্রধানমন্ত্রী মর্যাদাপূর্ণ এই পুরস্কার তুলে দেবেন। জমকালো আয়োজনের এই অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করতে যাচ্ছে। ইতোমধ্যে বিজয়ীদের নাম সরকারিভাবে চূড়ান্ত করা হয়েছে।