জন্মদিন

জেসিকা বেল :হলিউডের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও কণ্ঠশিল্পী। ১৯৮২ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালে ‘সেভেন্থ হ্যাভেন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে হলিউডে প্রবেশ করেন। ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং তার প্রথম এই ছবিটির জন্য জেসিকা বেল ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ড অর্জন করেন ও টিন চয়েজ অ্যাওয়ার্ডে মনোনীত হন। তারপর একে একে প্রায় অর্ধশত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি, যার অধিকাংশই সবদিক দিয়ে সফল। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ‘সেলুলার’, ‘ব্লেড ট্রিনিটি’, ‘লন্ডন’, ‘প্ল্যানেট ৫১’, ‘টোটাল রিকল’, ‘ভ্যালেন্টাইনস ডে’ উল্লেখ্যযোগ্য।