উপ-নির্বাচনে বিপর্যয়
বিপাকে ব্রিটিশ
প্রধানমন্ত্রী
প্রকাশ : ০২ মার্চ ২০১৩, ২০:৩১
দক্ষিণ ইংল্যান্ডের ইস্টলির সংসদীয় উপ-নির্বাচনে দলের বিপর্যয়ে বিপাকে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শুক্রবার অনুষ্ঠিত এ নির্বাচনে তৃতীয় হওয়া ক্যামেরনের কনজারভেটিভ পার্টির জন্য বড় ধরনের আঘাত হিসাবে দেখা হচ্ছে। এ নির্বাচনকে কনজারভেটিভ পার্টি ও তাদের ছোট কোয়ালিশন শরিক লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে সরাসরি লড়াই হিসাবে দেখা হচ্ছিলো। কিন্তু ইইউ-বিরোধী ইউকে ইন্ডিপেন্ডেন্স পার্টি (ইউকেআইপি) নির্বাচনে ভোটারদের হতাশাকে কাজে লাগিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে। কনজারভেটিভ পার্টির একজন সিনিয়র নেতা এর আগে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন যে, তৃতীয় স্থান তার দলের জন্য ‘সংকট’ সৃষ্টি করবে।