বখাটে পুত্রকে ত্যাগ করলেন পিতা

রায়গঞ্জ সীমান্তবর্তী বগুড়ার শেরপুরের নিশিন্দারা গ্রামে এক বখাটে পুত্রকে ত্যাগ করলেন পিতা। পিতা রহমত আলী আকন্দ গত ২৫ ফেব্রুয়ারি বগুড়া নোটারী পাবলিকে এফিডেভিটের মাধ্যমে এই ঘোষণা করেন। ঘোষণায় তার তৃতীয় পুত্র মোঃ খায়রুল বাশার আকন্দ বাবুকে (৩৫) তিনি ত্যাগ করেন। ঐ পুত্রের বিরুদ্ধে অভিযোগ করা হয়, সে অসত্সঙ্গে মিশে বিপথগামী হয়ে সংসারের অনেক মূল্যবান সম্পদ বিনষ্ট করে অপূরণীয় ক্ষয়-ক্ষতি সাধন করেছে।