আখাউড়া বিএনপির সাধারণ সম্পাদক পদে নতুন নিয়োগ

আখাউড়া (বি বাড়িয়া) সংবাদদাতা আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লায়ন আবুল মনসুর মিশনকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ২০১১ সালে আখাউড়া উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এনএম হাসান খানের মৃত্যুতে পদটি শূন্য হয়। পরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিয়ে পদটি পরিচালিত হচ্ছিল। ইউনিয়ন বিএনপির ১৫ জন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মধ্যে ১৪ জন নেতা লায়ন আবুল মনসুর মিশনকে স্থায়ীভাবে আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নিকট আবেদন করেন। ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের আবেদনের প্রেক্ষিতে গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। গুরুদাসপুরে ব্রিজের কাজের উদ্বোধন গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা \ নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিল অধ্যুষিত বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর পয়েন্টে আত্রাই নদীতে ব্রিজ ও তিনটি পাকা সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। শুক্রবার স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস আনুষ্ঠানিকভাবে ওই কাজের উদ্বোধন করেন।