রসুলপুর জলমহালে তিন
মাস মাছ না ধরার আদেশ
প্রকাশ : ০২ মার্চ ২০১৩, ২১:১৪
খালিয়াজুরি (নেত্রকোনা) সংবাদদাতা
সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের এক আদেশে নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলার ধনু নদীর রসুলপুর জলমহাল থেকে তিন মাসের জন্য মাছ ধরা স্থগিত করে কেন এই জলমহালে মাছ ধরা স্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করা হবে না মর্মে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
মামলার বাদী ‘রসুলপুর জগন্নাথপুর মিলন ফিসারম্যান সমবায় সমিতি’র সভাপতি রিয়াজুল করিম গত শুক্রবার বিকালে এ প্রতিনিধিকে জানান, জলমহালটি তারা সরকারের কাছ থেকে লিজ নিয়ে ফিসিং করেন। কিন্তু এই জলমহাল থেকে একটি চক্র মাছ ধরে নিয়ে যাওয়াতে তিনি উচ্চ আদালতের আশ্রয় নেন।