চুয়েটের প্রথম
বর্ষের ক্লাস
শুরু ৬ মার্চ
প্রকাশ : ০২ মার্চ ২০১৩, ২১:১৭
চুয়েট (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্নাতক ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথমবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের (শুভেচ্ছা ক্লাস) তারিখ অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ৩ মার্চের পরিবর্তে আগামী ৬ মার্চ বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এবং ঐদিন থেকে তাদের শিক্ষা কার্যক্রম যথারীতি শুরু হবে।