রূপগঞ্জে গৃহবধূর
লাশ উদ্ধার
প্রকাশ : ০২ মার্চ ২০১৩, ২১:১৭
রূপগঞ্জ (না’গঞ্জ) সংবাদদাতা\ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর এলাকার কেন্দুয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী নাসরিন আক্তারের (২৬) ঝুলন্ত লাশ গতকাল শনিবার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানান, মোহাম্মদ আলী প্রথম স্ত্রী মাকসুদা আক্তারকে গোপন করে নাসরিন আক্তার নামের অপর নারীকে বিয়ে করে। স্বামীর সাথে অভিমান করে শুক্রবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নাসরিন। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।