শ্রীপুরের তিশা খুলনা বিভাগের সেরা কণ্ঠশিল্পী
প্রকাশ : ০২ মার্চ ২০১৩, ২১:১৮
শ্রীপুর (মাগুরা)সংবাদদাতা
মাগুরার শ্রীপুর উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্রী তায়েবা সুলতানা তিশা (৯) আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোকসংগীতে অংশ নিয়ে খুলনা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। প্রাথমিক শিক্ষা, খুলনা বিভাগের আয়োজনে গত ২৩ ফেব্রুয়ারি বয়রার নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটরিয়ামে শিল্পীদের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের ১০টি জেলা—মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, নড়াইল,সাতক্ষীরা ও খুলনা সদরসহ প্রতিটি জেলা থেকে বাছাই করা ১ জন করে সেরা সংগীত শিল্পী এ অনুষ্ঠানে কণ্ঠ পরিবেশন করে। মাগুরা জেলাপর্যায়ের বাছাই করা ১ জন সেরা কণ্ঠশিল্পী হিসেবে শ্রীপুরের তিশাও এ প্রতিযোগিতায় কণ্ঠ পরিবেশনের সুযোগ পায়। সনদপত্র বিতরণ করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আব্দুল জলিল এবং প্রাথমিক শিক্ষা বিভাগের খুলনা বিভাগীয় উপ-পরিচালক এ.কে.এম গোলাম মোস্তফা। তায়েবা সুলতানা তিশা শ্রীপুরের ব্যাংক কর্মচারী মো. আনোয়ারুল বারী তারিক মিয়া ও স্কুলশিক্ষক আফিয়া সুলতানার একমাত্র কন্যা।