ছাতকে ক্যাপ ফাউন্ডেশনের
রিকশা ও নলকূপ বিতরণ
প্রকাশ : ০২ মার্চ ২০১৩, ২১:১৯
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে যুক্তরাজ্যভিত্তিক সাহায্য সংস্থা ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার হতদরিদ্রদের মধ্যে নলকূপ, রিকশা, বিয়ে অনুষ্ঠানের সহায়তা, সেলাই মেশিন ও নগদ অর্থসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল বিতরণ করা হয়। এ উপলক্ষে গোবিন্দগঞ্জ ব্রিজ একাডেমি মিলনায়তনে সিংচাপইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছউদ্দিনের সভাপতিত্বে ও ক্যাপ ফাউন্ডেশন বাংলাদেশের সমন্বয়ক আব্দুস শহিদ মুহিতের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেট ডাকের ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েটস প্রফেসর আব্দুল মুকিত, টাওয়ার হ্যামলেটস’র সাবেক কাউন্সিলর আবজল মিয়া, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, সাবেক চেয়ারম্যান, কমিউনিটি নেতা গিয়াস মিয়া, দৈনিক সিলেট সুরমার বিভাগীয় সম্পাদক মোসাদ্দেক হোসেন সাজুল, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল, গোবিন্দনগর মাদরাসার উপাধ্যক্ষ আবু সালেহ আব্দুস সোবহান।