কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা
কেন্দুয়া পৌর শহরে পুকুরে গোসল করতে গিয়ে শনিবার বিকালে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম নাফি মিয়া (১২)। সে পৌরসভার কান্দিউড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, নাফি তার এক সহপাঠীকে নিয়ে গ্রামের পুকুরে গোসল করতে যায়। এ সময় দুইজন মিলে ডুব সাঁতার খেলার এক পর্যায়ে নাফিকে না পেয়ে সহপাঠী তার বাড়িতে বিষয়টি অবহিত করে। পরে পরিবারের লোকজন পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।