স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার আয়োজনে নারী ও শিশু নির্যাতন, মাদক, বাল্যবিয়েসহ সকল অপকর্ম রোধে জনসচেতনতামূলক এক সভা শনিবার দুপুরে হারাগাছ দরদী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রংপুর মেট্রোপলিটন সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) ফারুক আহমেদ।
দরদী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক শাহীনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হারাগাছ থানার ওসি আব্দুর রশিদ ও এস আই নুর আলম প্রমুখ।
নারী ও শিশু নির্যাতন, মাদক, বাল্যবিবাহসহ অপকর্ম রোধে জনসচেতনতামূলক সভায় কয়েকশ শিক্ষার্থী এসময় শপথবাক্য পাঠ করেন এবং নিজে বদলে সমাজ বদলে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।