বংশালে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু
প্রকাশ : ০২ মার্চ ২০১৩, ২২:২৩
রাজধানীর বংশালে পুকুরে ডুবে শাওন আহমেদ (১৫) ও ফয়সাল আহমেদ (১৫) নামে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই ছাত্রের বন্ধু মেহেদী হাসান জানান, বেলা আড়াইটার দিকে তারা ৬ বন্ধু মিলে গোসল করার জন্য পুকুরে নামে। কিন্তু এক পর্যায়ে ৪ জন পুকুর থেকে উঠে এলেও বাকি দুজন উঠতে পারেনি। প্রায় ১০/১৫ মিনিট ধরে তারা পুকুরে ঐ দুজনকে খুঁজতে থাকে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ডুবুরি দল এসে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিত্সকরা তাদের মৃত ঘোষণা করেন। শাওনের বাবা মৃত শাহজাহান মিয়া। বাসা ওয়ারীর টিপু সুলতান রোডে। ফয়সাল আহমেদের বাবা মফিজ আহমেদ। বাসা বংশালের আলুবাজারে। এরা দুজনই নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।