যুদ্ধাপরাধীদের বিচার বানচালে হরতাল ডাকা হয়েছে
- সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ
প্রকাশ : ০২ মার্চ ২০১৩, ২২:২৪
ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ এক বিবৃতিতে শুক্রবার খালেদা জিয়ার সাংবাদিক সম্মেলনে প্রদত্ত জামায়াত-শিবির তোষণ ও যুদ্ধাপরাধীদের চলমান বিচার বানচালের লক্ষ্যে দেশব্যাপী পরিচালিত হিংসাত্মক কর্মকাণ্ডে উস্কানি দিয়ে হরতাল আহবান করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার লক্ষ্যে সমগ্র জাতি যখন ঐক্যবদ্ধ ঠিক সেই মুহূর্তে খালেদা জিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াত-শিবিরের ভাষায় কথা বলে হরতাল আহবান করেছেন। বিবৃতিদাতারা হলেন- লিয়াকত সিকদার, নজরুল ইসলাম বাবু, এডভোকেট বলরাম পোদ্দার, শাহজাদা মহিউদ্দিন, এডভোকেট সাইফুজ্জামান শিখর, রফিকুল ইসলাম কোতয়াল, মাহমুদ হাসান রিপন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, জহিরুদ্দিন মাহমুদ লিপটন, অসিতবরণ বিশ্বাস, মাজহার আনাম, পনিরুজ্জামান তরুণ, খান মইনুল হোসেন মোস্তাক, খলিলুর রহমান প্রমুখ।