শান্তিনগরে যুবলীগের হরতাল বিরোধী মিছিলে হামলা

রাজধানীর শান্তিনগরে গতকাল শনিবার দুপুরে যুবলীগ নেতাকর্মীরা হরতাল বিরোধী মিছিল বের করলে দুর্বৃত্তরা মিছিলে হামলা চালায়। যুবলীগ (দক্ষিণ) নেতা খালিদ মাহমুদ মিয়া হামলার শিকার হন। তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুবলীগ থেকে জানানো হয়েছে, যুবলীগ (দক্ষিণ) নেতা খালিদ মাহমুদ মিয়ার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যুবলীগ আজ রবিবার বিকালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে।