চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের সমাবেশ বিকাল ৩টায়

চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের সমাবেশ শুরু হবে আজ রবিবার বিকাল ৩টায়। গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়কারী শরিফ চৌহান জানান, জামালখান প্রেসক্লাব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া জামায়াত-শিবিরের হরতাল প্রত্যাখ্যান করে সামাজিক প্রতিরোধ কমিটি নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করবে।