ব্রাহ্মণবাড়িয়ায় তিন সাংবাদিককে মরণোত্তর সম্মাননা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার প্রয়াত তিন সাংবাদিককে স্মরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। তাদের মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। তারা হচ্ছেন জেলার প্রথম সাপ্তাহিক ও দৈনিক সংবাদপত্র তিতাস ও দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক ও প্রকাশক আলহাজ নুরুল হোসেন, দৈনিক আজকের হালচালের সম্পাদক আবেদুল হক আবেদ ও প্রেসক্লাবের সাবেক সদস্য মো. আক্তার হোসেন। শুক্রবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার। প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম. রশিদুল ইসলামের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ও সৈয়দ মিজানুর রেজা, দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ. ফ. ম. কাউসার এমরান ও রিয়াজ উদ্দিন জামি, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবদুন নূর।
দুর্যোগপরবর্তী করণীয় বিষয়ে মতবিনিময় সভা
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা মতলব উত্তর উপজেলার চরাঞ্চলে ফণীর ব্যাপক ক্ষয়ক্ষতি পরবর্তী করণীয় বিষয়ে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল মতলব উত্তর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। শনিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমের মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মাহবুবুর রহমান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সাংবাদিক শামসুজ্জামান ডলার, সাংবাদিক কামরুজ্জামান হারুন প্রমুখ।
সেনবাগে অটিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে গতকাল শনিবার অটিজম ও এনডিডি বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান। এ সময় প্রশিক্ষক ছিলেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার মতিউর রহমান, ডাক্তার মোহাম্মদ উল্যা মজুমদার, ডাক্তার ইদ্রিছ মিয়া প্রমুখ।
০