বাংলাদেশে সহিংসতায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
প্রকাশ : ০২ মার্চ ২০১৩, ২৩:০১
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের পর দেশব্যাপী জামায়াত শিবিরের সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জতিসংঘ মহাসচিব বান কি মুন। মহাসচিবের পক্ষে মুখপাত্র শুক্রবার বলেন, মহাসচিব বান কি মুন বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগের সঙ্গে মনিটরিং করছেন এবং সহিংসতায় প্রাণহনির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। যেহেতু যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল একটি জাতীয় প্রক্রিয়া তাই সবাইকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখানো উচিত। সংঘাত পরিহার করে শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করতে হবে। বিনা বাধায় সাংবাদিকদের কাজ করতে দিতে হবে বলে মুখপাত্র জানান।