নিহত পুলিশ বাবলু মিয়ার লাশ গ্রামের বাড়িতে দাফন

গত বৃহস্পতিবার গাইবান্ধার বামনডাঙ্গায় জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে নিহত ৩ পুলিশ কনস্টেবলের মধ্যে বাবলু মিয়ার লাশের দাফন শুক্রবার বগুড়ার সোনাতলায় গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। ওইদিন বিকেলে বাবলু মিয়ার মৃতদেহ গ্রামের বাড়ি সোনাতলা উপজেলার হাট করমজা গ্রামে পৌঁছে। সন্ধ্যায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম ও সোনাতলা থানার অফিসার ইনচার্জ একেএম খালেকুজ্জামান পিপিএমসহ অনেকে তার নামাজের জানাযা ও দাফনে অংশগ্রহণ করেন। এ সময় নিহত পুলিশ কনস্টেবল বাবলু মিয়ার বাড়িতে শোকের ছায়া নেমে আসে।