শ্রীমঙ্গলে হামলায় আহত ৩

g শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গরু চরানোকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের তিনজন আহত হয়েছে। গত শুক্রবার ভূনবীর ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে  এঘটনা ঘটে। ঐ গ্রামের বজলু মিয়ার বাড়ির পাশে মো. রশিদ মিয়ার (৫৫) একটি ফিশারি আছে। বজলু মিয়ার কয়েকটি গরু ফিশারির পাশে ঘাস খাওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বজলু মিয়ার বাড়িতে হামলা করা হয়। হামলায় বজলু মিয়া, তার স্ত্রী কনকচাঁন বিবি ও পুত্রবধূ নার্গিস বেগম আহত হন।