রাজশাহী ভার্সিটির
তিন শীর্ষ পদ শূন্য
প্রকাশ : ০৩ মার্চ ২০১৩, ২০:১২
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চারদিন ধরে অভিভাবকহীন রয়েছে। উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের তিনটি শীর্ষ পদ শূন্য থাকায় উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি থেকে আগের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ অফিস করছেন না। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী এবং প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভিভাবকহীনতার কথা স্বীকার করেছেন।