কেন্দুয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ

কেন্দুয়া উপজেলার গণ্ডা মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেফতার, আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘাত এবং এমপি’র নিকট থেকে ‘কোন কিছু পাওয়া না পাওয়া কে’ কেন্দ্র করে গত শনিবার দুপুরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় একই ইউনিয়নের গণ্ডা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী উত্সব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাশী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল। এমপি’র সামনেই এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে একটি সূত্র জানায়। । এই মাদ্রাসাটি নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দু’ গ্রুপের মধ্যে মনোমালিন্যেরও সৃষ্টি হয়। এক পর্যায়ে দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। অধ্যক্ষসহ বিভিন্নজনের বিরুদ্ধে থানায় মামলা হয়। গণ্ডা ইউনিয়নের মনসকান্দা এমইউ আলিম মাদ্রসার অধ্যক্ষ এম মহিবুল্লাহকে কিছুদিন পূর্বে জামায়াত কানেকশনে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। মাদ্রাসাটিও বন্ধ হয়ে যায়। শিক্ষক-কর্মচারিদের বেতন বন্ধ হয়ে যায়। বিষয়টি মিমাংসার জন্য স্থানীয় সংসদ সদস্যকে দায়িত্ব দিলেও এ ব্যাপারে কোন অগ্রগতি না হওয়ায় স্থানীয়ভাবে আওয়ামী লীগের দু’ গ্রুপের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করে। গত রবিবার এমপি অনুষ্ঠান স্থলে আসলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।