লালপুরে শহীদ
মিনার ভাংচুর
প্রকাশ : ০৩ মার্চ ২০১৩, ২১:০৪
শনিবার রাতে নাটোরের লালপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের শহীদ মিনার ভাংচুর করেছে দুর্বৃত্তরা । স্থানীয়রা জানান, কে বা কারা রাতের আঁধারে শহীদ মিনারের একটি স্তম্ভ ভেঙ্গে ফেলে পালিয়ে যায়।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী এ ঘটনার জন্য স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের দায়ী করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।