চিকিত্সার্থ সাহায্যের
আবেদন
প্রকাশ : ০৩ মার্চ ২০১৩, ২১:০৪
তাবাচ্ছুম জান্নাত জুনির (৬) হার্টের একটি ভাল্ব নষ্ট হয়ে গেছে। বর্তমানে সে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাঃ নওয়াজেশ ফরিদের তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, জুনির অপারেশন জরুরি এবং এ জন্য প্রায় ৪ লাখ টাকার প্রয়োজন। জুনির হতদরিদ্র পিতা-মাতা একমাত্র সন্তানের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা ঃ সঞ্চয়ী হিসাব নং-৭৬২৪, জনতা ব্যাংক, আলমনগর শাখা, রংপুর। মোবাইলঃ ০১৭৫২৩৫৫৩০০, ০১৯৪৬১৫৬২১২।