মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে নিহত ৫ পুলিশ
প্রকাশ : ০৩ মার্চ ২০১৩, ২১:৩৬
মালয়েশিয়ায় অস্ত্রধারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশের ৫ জন সদস্য নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের সাবাহ প্রদেশে এ ঘটনা ঘটে বলে দেশটির সরকারিসূত্র জানিয়েছে। খবর বিবিসি’র।
পুলিশ প্রধান ইসমাইল ওমর জানিয়েছেন, শনিবার রাতে প্রদেশের সেমপোরনা এলাকায় অপরিচিত বন্দুকধারীদের হামলায় পুলিশের ৫ জন সদস্য নিহত হয়েছে। এ সময় দুইজন বন্দুকধারীও নিহত হয় বলে জানান পুলিশ প্রধান। গত মাসে লাহাদ দাতু জেলায় ১শ ফিলিপাইন নাগরিক অবস্থান নেয়। সেমপোরনা এই এলাকা থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এই হামলার সঙ্গে এদের সম্পর্ক আছে কিনা সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তারা ঊনবিংশ শতাব্দীর কিছু তথ্য প্রমাণ দেখিয়ে দাবি করেছে, ওই এলাকা তাদের জায়গা যা মালয়েশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। গত শুক্রবার বন্দুকযুদ্ধে ১২ ফিলিপাইন নাগরিক এবং দুই পুলিশ সদস্য নিহত হয়।