নয়াপল্টনে গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশ : ০৩ মার্চ ২০১৩, ২১:৪১
রাজধানীর নয়াপল্টন এলাকার বায়তুল সালাহ মসজিদ সংলগ্ন একটি বাড়ি থেকে গতকাল রবিবার আলমগীর (২৮) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা শনিবার রাতেই তাকে হত্যা করা হয়েছে। এলাকাবাসী জানায়, নয়া পল্টনের ১০১/১, নম্বর বাসা থেকে আলমগীরের লাশটি উদ্ধার করা হয়। তিনি পুলিশের সোর্স ছিলেন। ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকায় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙ্গে বাড়ির ভেতর লাশটি খুঁজে পায়। পরে লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।