শিল্প শ্রমিকদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করবেন না

তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন শিল্প শ্রমিকদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করার পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন শ্রমিক নেতারা। রাজনৈতিক দলগুলোকে এ থেকে বিরতি থাকার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। গতকাল রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। সাংবাদিক সম্মেলনে চলমান হরতাল ও অবরোধ কর্মসূচির কারণে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, এর ফলে সাধারণ শ্রমিকরা ক্ষতির শিকার হচ্ছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বাহারানে সুলতান বাহার, মাঈন উদ্দিন, জান্নাত ফাতেমা, সাইদুল ইসলাম গনি, মো: মোস্তফা, মোশাররফ হোসেন, অন্তর রহমান ও জাকির হোসেন প্রমুখ।