সহিংসতার দায় কার
নির্বাচিত সরকার, না
শাহবাগ সরকারের
প্রকাশ : ০৩ মার্চ ২০১৩, ২২:২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দেশের সামগ্রিক অবনতিশীল পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দেশ আজ গভীর সঙ্কটে। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে ক্ষমতাসীন সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জনমনে আতঙ্ক উত্কণ্ঠা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। সরকার দায়িত্বশীলতার সাথে জনমনে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা না করে পুলিশ-বিজিবি’র উপর নির্ভরশীল হয়ে পড়েছে। গতকাল এক প্রেস রিলিজে বলা হয়,মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম, আমীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন প্রমুখ।
চরমোনাই পীর সরকারের উদ্দেশে বলেন, দেশব্যাপী যে রাজনৈতিক সহিংসতা চলছে, অব্যাহতভাবে এতো মানুষ হত্যা করা হচ্ছে, রাস্ট্রীয় স্থাপনা ধ্বংস, থানা-ফাঁড়ি লুট হচ্ছে, তার দায় কে নিবে ? নির্বাচিত সরকার,নাকি অবৈধ শাহবাগ সরকার?