পঞ্চগড়ে বাংলাবান্ধা
স্থলবন্দরে আমদানি
রফতানি বন্ধ
প্রকাশ : ০৩ মার্চ ২০১৩, ২২:২৮
জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবস্থিত বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এ কারণে বাংলাবান্ধা স্থলবন্দর ও ভারতের ফুলবাড়ি বন্দরে পণ্যবাহী বেশকিছু ট্রাক আটকা পড়েছে। সংশ্লিষ্টরা জানান, হরতালের কারণে গতকাল রবিবার সকাল থেকে বন্দরে পণ্য আনা-নেয়া হয়নি।