সুলতানা হোসেন রুবীর রুহের মাগফেরাত কামনা
প্রকাশ : ০৩ মার্চ ২০১৩, ২২:২৯
‘দৈনিক ইত্তেফাক’র অন্যতম পরিচালক মরহুমা সুলতানা হোসেন রুবী’র রুহের মাগফেরাত কামনা করে গতকাল রবিবার দৈনিক ইত্তেফাক কার্যালয়ে কোরআনখানি ও বাদ জোহর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গত বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। দৈনিক ইত্তেফাকের সাংবাদিক-শ্রমিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিলে ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন, ইত্তেফাকের অন্যতম কার্যনির্বাহী পরিচালক ও মুদ্রাকর মুহিবুল আহসান শাওন, পরিচালক রেজাউল আহসান ফাগুন, বার্তা সম্পাদক খোন্দকার মুহম্মদ খালেদসহ ইত্তেফাকের সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন। দৈনিক ইত্তেফাকের সাংবাদিক-শ্রমিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির সভাপতি ও ডিইউজের ইত্তেফাক ইউনিটের ইউনিট চিফ আবুল খায়ের, ডেপুটি ইউনিট চিফ খন্দকার গোলাম জিলানী, দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোঃ আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম সরওয়ার আজাদ ও দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী দিপক চন্দ্র রায় দোওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।