হরতালে সংবাদপত্র বহনকারী গাড়ি চলাচলেও বাধা
প্রকাশ : ০৩ মার্চ ২০১৩, ২২:৩৬
জামায়াতে ইসলামীর ডাকা হরতালে দূরপাল্লার গাড়ি চলাচল না করায় দেশের উত্তরাঞ্চলে কোন সংবাদপত্রই পৌঁছানো যাচ্ছে না। পাঠকরা সংবাদপত্র পাচ্ছেন না। এছাড়া চট্টগ্রাম পর্যন্ত কোনমতে সংবাদপত্র পৌঁছলেও কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটিসহ আশপাশের জেলাগুলোতে সংবাদপত্র পৌঁছানো সম্ভব হচ্ছে না। বিভিন্ন পত্রিকার এজেন্ট ও হকাররা জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার ফলে এই দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তাদের অভিযোগ: হরতালকারীরা সংবাদপত্র বহনকারী গাড়ি চলাচলেও বাধা দিচ্ছেন। আজও একই অবস্থা হতে পারে বলে তাদের আশঙ্কা।