পণ্যবাহী গাড়ী হরতালের আওতামুক্ত করার আহ্বান ইএবি’র

এক্সপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)-এর নেতৃবৃন্দ এক বিবৃবিতে বলেন, টানা হরতালের কারণে কভার্ড ভ্যান, ট্রাক, লরী, ট্রেলারসহ বন্ধ হয়ে যাওয়ায় বড় বিপাকে পড়েছে রপ্তানিকারকরা। পণ্য বন্দরে আনা-নেয়া করা যাচ্ছে না। অনেক রপ্তানিকারকের রপ্তানি-শিপমেন্ট এবং এলসি’র মেয়াদ শেষ হওয়ায় ক্রেতা মালামাল গ্রহণ করবে না। এর ফলে স্টকলটের মতো সর্বনাশা অবস্থার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এরকম মাত্র ২/১ টি স্টকলটই একটি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান চিরতরে বন্ধ হওয়ার জন্য যথেষ্ট। এই অবস্থায় সবচে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই রপ্তানিখাতের স্বার্থে পণ্যবাহী গাড়ী আনা-নেয়া করার সুযোগ দেয়ার আহ্বান জানানো হয়। -প্রেস বিজ্ঞপ্তি