স্মরণীয় উক্তি
প্রকাশ : ০৪ মার্চ ২০১৩, ২০:১৫
মূর্খদের আড্ডা থেকে সব সময় দূরে থাকতে চেষ্টা করো, অন্যথায় তারা তোমাকেও মূর্খে পরিণত করে দেবে। - হযরত আলী (রা.)
তুমি যত বড় পণ্ডিতব্যক্তি হও না কেন, নিজের জীবনে তার প্রতিফলন ব্যতীত তুমি মূর্খ।
- শেখ সাদী
যারা লেখাপড়া জানে না তারাই শুধু মূর্খ নয়। যারা জানতে বুঝতে চায় না, যারা প্রশ্ন করতে পারে না, যাদের জ্ঞানতৃষ্ণা নেই তারও মূর্খ। - মহাশ্বেতা দেবী
অজ্ঞ ব্যক্তিকে করুণা করা যায়, কিন্তু সাহায্য করা যায় না। - সেনেকা
অজ্ঞ লোকের সাহস বেশি থাকে, কিন্তু সে সাহসের পরিণাম খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি।
- সিসেরো