নাঙ্গলকোটে বোরো আবাদ ব্যাহত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বোরো মৌসুমের শুরুতে প্রধান প্রধান খালগুলো শুকিয়ে যাওয়ায় সেচ সংকট দেখা দিয়েছে। ফলে সেচের অভাবে বোরো আবাদ ব্যাহত হবার আশংকা দেখা দিয়েছে। উপজেলাবাসী বিগত দিনগুলোতে উপজেলার খালগুলো থেকে পানি সেচ দিয়ে জমিতে বোরো ধান আবাদ করতো। কিন্তু চলতি বছর মৌসুমের শুরুতে উপজেলার প্রধান খালগুলো শুকিয়ে যায়। শাখা খালগুলো আরো আগেই শুকিয়ে গেছে । উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুত্ না পৌঁছায় কৃষকরা খাল-বিলের পানির উপর নির্ভর করে জমিতে বোরো ধান চাষাবাদ করত। চলতি বোরো মৌসুমের শুরুতে পানির সংকট দেখা দেয়ায় এখানকার কৃষকরা সেচের অভাবে পর্যাপ্ত পরিমাণে বোরো ধান আবাদ করতে পারেনি। উপজেলা কৃষি সমপ্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ১২ হাজার ২৬০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।