ন্যান্সির দ্বিতীয় বিয়ে

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি আবারও বিয়ে করলেন। প্রথম স্বামীর সাথে ডিভোর্সের প্রায় দুই বছর পর তিনি নতুনভাবে দ্বিতীয় সংসার গড়লেন। গতকাল দুপুর ২টায় ময়মনসিংহ সদরে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে জানা যায়। বরের নাম নাদিম জাহিদ, পৌর অফিসের কর্মকর্তা। পারিবারিকভাবেই এ বিয়ে হয়েছে বলে খোঁজ পাওয়া গেছে। তবে মিডিয়ার কাছে এখনও ন্যান্সি এ বিষয়ে মুখ খুলেননি। উল্লেখ্য, তার আগের সংসারে রোদেলা নামে এক কন্যা সন্তান রয়েছে।