মেহেরপুরে মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন
প্রকাশ : ০৪ মার্চ ২০১৩, ২০:১৯
ব্যাপক উত্সাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন শনিবার শেষ হয়েছে। নির্বাচনে বর্তমান সাধারণ সম্পাদক আহসান হাবিব সোনা সভাপতি ও আব্দুল হান্নান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কার্যকরী সভাপতি পদে এনামুল হক, সহ-সভাপতি পদে আব্দুর রহমান হোঙ্গল, যুগ্ম সম্পাদক পদে আমিরুল ইসলাম, সহ-সম্পাদক পদে ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে রমেজউদ্দিন, শ্রমিক কল্যাণ সম্পাদক পদে শাহিন আলম, কোষাধ্যক্ষ পদে মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক পদে মাহবুব হোসেন, লাইন সম্পাদক পদে সাজেদুর রহমান সাজু এবং নির্বাহী সদস্য পদে তুহিন, রেজাউল হক, ও আন্নাস নির্বাচিত হয়েছেন।