নেত্রকোনায় ভূমিহীনের মাঝে খাস জমি বন্দোবস্ত
প্রকাশ : ০৪ মার্চ ২০১৩, ২০:২০
নেত্রকোনা জেলার দশ উপজেলায় এ পর্যন্ত ২৭ হাজার ৯০ একর কৃষি খাস জমি ২৫ হাজার ৯৪০ জন ভূমিহীনের মাঝে বন্দোবস্ত দেয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় ৩৬ হাজার একর কৃষি খাস জমি রয়েছে। এরমধ্যে বন্দোবস্তযোগ্য জমির পরিমাণ ২৩ হাজার ৪৫৬ একর। সবচেয়ে বেশি খাস জমি রয়েছে খালিয়াজুরীতে। এখানে খাস জমির পরিমাণ ১০ হাজার ৪২৩ একর।
একটি সূত্র জানায়, খাস জমি বন্দোবস্ত নিলেও অনেক ভূমিহীন লোক সেই জমি ভোগ করতে পারছে না। প্রভাবশালীদের নিকট থেকে দরিদ্র লোকজন জমি দখল নিতে পারছে না বলে জানা গেছে। উপজেলা প্রশাসন থেকে জমি বুঝিয়ে দেবার রেওয়াজ থাকলেও অনেক ক্ষেত্রে তা পালিত হচ্ছে না। ফলে জমি জমির জায়গাতেই থেকে যাচ্ছে। সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরে জেলায় ১৯৪ জনকে খাস জমি বন্দোবস্ত দেয়া হবে।