ইকুয়েডরে বন্যায় ৮ জনের মৃত্যু
প্রকাশ : ০৪ মার্চ ২০১৩, ২০:৩৩
ইকুয়েডরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। দেশটিতে কয়েক ঘণ্টার প্রবল বর্ষণের পর সৃষ্ট বন্যায় এসব লোকের প্রাণহানি ঘটে। উপকূলীয় গুয়াস প্রদেশের গভর্নর ভিভিয়ানা বনিলা বলেন, সেখানে বন্যার ফলে এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ছয়জন বিদ্যুত্স্পৃষ্ট হয়ে, একজন পানিতে ডুবে ও এক শিশু বন্যার পানিতে ভেসে গিয়ে মারা গেছে।
সরকারি কর্মকতারা জানান, এ অঞ্চলে আরো বৃষ্টিপাতের আশংকা করা হচ্ছে। এতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।