মনোহরগঞ্জে ছয় বছর এসি ল্যান্ড নেই
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০৪ মার্চ ২০১৩, ২০:৪৭
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায় ৬ বছর যাবত্ সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড পদটি শূন্য রয়েছে। জানা যায়, ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি মনোহরগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। ২০০৬ সালের ৬ আগষ্ট ১ম এসিল্যান্ড যোগদান করেন এবং ৩ মাস পরে বদলি হয়ে যান, ফলে নামজারি বা জমি খারিজে দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলার ১১টি ইউনিয়নের জনগণকে। এসিল্যান্ড পদটি শূন্য থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহকারী কমিশনারের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।