কুলখানি

ক্রীড়াবিদ গামা মান্নান ষাটের দশকের সাড়া জাগানো ক্রীড়াবিদ আবদুল মান্নান ফরাজি ওরফে গামা মান্নানের (৬৫) মৃত্যুতে নিজ বাড়ি চরকালিকাপুরের (তাল্লুক)-এ আজ এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি গত রবিবার বিকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহে ...রাজেউন)। পারিবারিক কবরস্থানে গতকাল তার দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।