চলে গেলেন লুইস কুবিল্লা
প্রকাশ : ০৪ মার্চ ২০১৩, ২১:৩৩
উরুগুয়ের কিংবদন্তি ফুটবলার এবং কোচ লুইস কুবিল্লা পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে গত রবিবার ৭২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন বলে তার পরিবার সূত্র নিশ্চিত করেছে। ফুটবলে অসাধারণ এক ক্যারিয়ার ছিল এই গতিসম্পন্ন উইঙ্গারের। স্পেনের বার্সেলোনা এবং আর্জেন্টিনার রিভার প্লেটে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছিলেন তিনি। বার্সা ও রিভার প্লেটে খেলার পর তিনি দেশের ক্লাব ন্যাসিওনালে ফেরেন। দেশের হয়ে তিনি তিনটি বিশ্বকাপে খেলেছেন (১৯৬২, ১৯৭০ ও ১৯৭৪ সালে)। উরুগুয়ের জাতীয় দলের হয়ে তিনি ৩৮ ম্যাচে ১১টি গোল করেন। খেলোয়াড়ি জীবনে সফল ছিলেন তিনি। সফল ছিলেন কোচিং ক্যারিয়ারেও।