চারটি অভ্যাস পরিত্যাগ করুন
প্রকাশ : ০৪ মার্চ ২০১৩, ২১:৪৯
বয়স ধরে রাখার জন্য কত না চেষ্টা। ব্যায়াম, ডায়েট কন্ট্রোল, শরীরের ওজন নিয়ন্ত্রণ, সাপ্লিমেন্টারি ফুড। অথচ মাত্র ৪টি খারাপ অভ্যাস সব চেষ্টা সত্ত্বেও আপনার বয়স ১২ বছর বাড়িয়ে দিতে পারে। আর এই ৪টি খারাপ অভ্যাস হচ্ছে ধূমপান, মদ্যপান, অলস জীবনযাপন এবং কম পুষ্টিকর খাদ্য। পরিচালিত গবেষণায় এই ৪টি খারাপ অভ্যাসের ব্যাখ্যাও দিয়েছেন বিশেষজ্ঞগণ। অসলো বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ ধূমপান, পুরুষদের ক্ষেত্রে দিনে ৩ বারের বেশি মদ্যপান এবং মহিলাদের ক্ষেত্রে দিনে ২ বারের বেশি, সপ্তাহে দুই ঘণ্টার কম শারীরিক পরিশ্রম এবং প্রতিদিন ৩ বারের কম সবজি ও ফলমূল আহারকে খারাপ অভ্যাসের পর্যায়ে সংজ্ঞায়িত করেছেন। যারা ৪টি অভ্যাসের আওতায় পড়েছেন তাদের শুধু বয়সের ছাপ পড়বে তাই নয়, তারা নানা ব্যাধিতে আক্রান্তও হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি।