ক্যা ম্পা স
প্রথম
দিনের
গল্প
প্রকাশ : ০৫ মার্চ ২০১৩, ১৭:৫৬
আশা-নিরাশার দোদুল্যমান অবস্থা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে সাদিকা জান্নাতি মিতু। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া নামক এক প্রত্যন্ত গাঁয়ে বেড়ে উঠেছে সে। গ্রামের স্কুল এবং কলেজের পাঠ চুকিয়ে জীবনের প্রথম ধাপে সরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় তার আগ্রহ থাকলেও পরিবারের আর্থিক দীনতার কারণে তা প্রায় শেষই হতে চলছিল। ঠিক এমনই এক সময় তার দুলাভাই যিনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি তাকেসহ তার পিতা-মাতাকে জীবনে বড় হতে হলে কেন উচ্চশিক্ষার প্রয়োজন তার বিবরণ এবং আর্থিক ভয় দূর করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সাহস দিলেন। তার পরামর্শে বাড়িতে থেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে মিতু। রাজধানীর জাহাঙ্গীরনগর এবং দক্ষিণাঞ্চলের দুটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে সবগুলোতেই ভর্তির সুযোগ পায় সে। তবে আর্থিক সামর্থ্য না থাকায় জাহাঙ্গীরনগরে ভর্তি না হয়ে ভর্তি হন তুলনামূলক বাড়ির কাছের বরিশাল বিশ্ববিদ্যালয়ে তার প্রিয় বিষয় ইংরেজী বিভাগে।