ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কাজল

‘সৃজনশীল কাজে শিক্ষকরা উত্সাহ দেন’

লিপটন কুমার বর্তমান সময়ের পরিচিত র্যাম্প মডেলদের মধ্যে পরিচিত একটি নাম কাজল প্রেম। মডেল কাজলের সমস্ত সত্তা জুড়ে রয়েছে মডেলিং। মডেলিংই তার ধ্যান-জ্ঞান। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ এর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে একাদশ সেমিস্টারের ছাত্র তিনি। মডেলিং এবং বিভিন্ন ইভেন্টে সফলভাবে কাজ করে তিনি এখন ক্যাম্পাসের এক পরিচিত মুখ। কি করছেন এখন? কাজলের জবাব, ‘আমি রবি’র বিভিন্ন ইভেন্ট নিয়ে কাজ করছি। আর দেশের নামকরা কিছু ফ্যাশন হাউজের মডেল হিসেবে আছি। র্যাম্প মডেলিং সম্পর্কে তিনি জানান, ‘র্যাম্প মডেল হিসাবে নিজেকে ভাবতে ভালো লাগে। আমি ওটুএন ট্রেন্ডস, লিভাইজ, ফ্যাশনওয়ানবিডিসহ আরও কিছু ফ্যাশন হাউজের হয়ে র্যাম্প মডেলিং করি। শুধু কি মডেলিং নিয়েই ব্যস্ত থাকেন? কাজল এবার যেন মডেলিং-এর দুনিয়া থেকে বের হয়ে বলতে শুরু করলেন নিজের সম্পর্কে, ‘আমি আইসিসি ওয়ার্ল্ড কাপের একজন প্রোমোটার হিসাবে কাজ করেছি। পড়াশুনা আর সঙ্গে এতসব কাজ করতে কখনো কি মনে হয় না একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েছেন? জবাবে কাজল, ‘আমি এই কাজগুলো ভালবেসে করি। আর শুধু পড়াশুনা করলেই তো হবে না। সৃজনশীল কিছু করার ইচ্ছা থাকলে ব্যস্ততা কখনই চাপ বলে মনে হয় না। এই মনোবলের পেছনে অবদানের কথা বলতে গিয়ে তিনি প্রথমেই বললেন তার মা-বাবার কথা। আর বন্ধুরা তাকে সব সময়ই সাপোর্ট দিয়ে চলেছেন বলেও জানান। শিক্ষকেরাও তাকে উত্সাহ দেন এসব সৃজনশীল কাজের জন্য। তিনি জানালেন, তার ইচ্ছা সম্পর্কে, ‘অবশ্যই দেশের নামকরা একজন মডেল হতে চাই, পাশাপাশি উদ্যোক্তা হওয়ার ইচ্ছাও আছে।’