তোমাদের জন্য লেখা

বৃষ্টি পড়ে তিথির বাড়ি বৃষ্টি পড়ে তিথির বাড়ি শিশু-কিশোরদের জন্য লেখা পৃথ্বিশ চক্রবর্তীর একখানি শিশুতোষ বই। পৃথ্বিশ চক্রবর্তী দেশের একজন পরিচিত ছড়া-লেখক। এটি তার প্রথম ছড়া-কবিতার বই। এ বইটিতে রয়েছে মোট পঁয়ত্রিশটি ছড়া-কবিতা। এগুলোর মধ্যে প্রার্থনা, শিশুর শপথ, চির সবুজের দেশ, পুতুল বিয়ে, মা ও তিথি, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ, দুখু মিয়া, এক যে ছিল টুষ্টু খোকা, ১৬ ডিসেম্বর, শরতকাল, শীত, পলাশ ফোটার দিনে বিশেষভাবে উল্লেখ্য। নিচে ফাগুন বেলা শিরোনামে একটি কবিতার চার পঙক্তি তুরে ধরা হলো: সবুজ পাতার পোশাক পরে বসন্ত যেই এল হাড়কাঁপানো শীতের বুড়ি কই যেন কই গেল! শ্যামল-শিল্পী ভীষণ খুশি শীতের বুড়ি যাওয়ায় কারণ তারা ভাসতে পারে দখিনা এ হাওয়ায়। বইটির পাতায় পাতায় রয়েছে আকর্ষণীয় ছবি। এটি প্রকাশ করেছে উত্স প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন সোহাগ পারভেজ ও অলঙ্করণ করেছেন টিটন কান্তি দাশ। বইটি ছোটদের ভালো লাগবে। মূল্য একশত পঁচিশ টাকা। মিলন সব্যসাচী