স্বাধীনতার গান
প্রকাশ : ০৫ মার্চ ২০১৩, ১৮:০১
দশম শ্রেণি
কণ্ঠে কণ্ঠে সেই সে ধ্বনি
বজ্র কণ্ঠে বাজে,
বঙ্গবন্ধুর ভাষণ শুনে
জাগল বীরের সাজে।
জাগো জাগো ভাইবোনেরা
বুকে সাহস নিয়ে,
স্বাধীন সুয্যি কেড়ে আনবো
নিজের জীবন দিয়ে।
মায়ের জন্য শপথ নিয়ে
জেগে উঠলো সবে,
ভয়ের কিছু নেই কো মাগো
রক্ষা তোমার হবে।
এমন দিনটি বারে বারে
দেশে আসুক ভাই,
স্বাধীনতার গান শোনাবে
এমন মানুষ চাই।